ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

এবিএস ফরহাদ, কুবি প্রতিনিধি;
প্রকাশ : ১৯/৬/২০২২ ১০:৫১:১৫ PM

১২ দফা দাবিতে কুবি কর্মকর্তাদের মানববন্ধন

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন কর্তৃক ঘোষিত বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়নসহ ১২ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা।

রোববার (১৯ জুন) সকাল ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্যের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে কর্মকর্তারা বলেন, শিক্ষকদের নিয়মিত পদোন্নতি হলেও কর্মকর্তা এবং কর্মচারীদের পদোন্নতি সহজে হচ্ছে না। 

তাদের দাবিগুলোর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে পদোন্নতির কোন সুযোগ না থাকায় এমতাবস্থায় সকল পদে, কর্মকর্তা হিসেবে চাকুরী জীবনে চার বার পদোন্নয়ন সুবিধা প্রদান, শর্ত পূরণের পরদিন হতে পদোন্নয়ন কার্যকর করা, ৩য় গ্রেড পর্যন্ত পদোন্নয়ন সুবিধা প্রদান ও কর্মকর্তাদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বৎসরে উন্নীতকরণ সহ মোট ১২ দফা দাবি পেশ করেন। 

মানববন্ধনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কিছু আইন কর্মকর্তা কর্মচারীদের জন্য মেনে চলা কষ্টকর হয়।

তাছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন যে নীতিমালা গ্রহন করেছে সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। তারা কিভাবে আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন প্রতিনিধির সাথে কথা না বলে নীতি বাস্তবায়ন করে।

আমাদের ফেডারেশন কর্তৃক দাবিগুলো যতক্ষণ মেনে না হয় ততদিন আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। 

উল্লেখ্য, আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন কর্তৃক ঘোষিত সকল বিশ্ববিদ্যালয়ে একই সময় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।